সারাদেশ

ইউপি সদস্যের বাড়ী থেকে মাদকসহ গ্রেফতার ১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ইউপি সদস্যের বাড়ী থেকে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল মন্ডলের পুত্র।

পুলিশ জানায়, সোমবার (১৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, রুহুল আমীনসহ সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে ইউপি সদস্য জালাল মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইউপি সদস্য জালাল মন্ডল পালিয়ে যায়। তারা পিতা-পুত্র উভয়ই মাদক ব্যবসায়ী।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা