মোহনায় পলির বাধা, ইলিশ নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়ায়
সারাদেশ
মোহনায় পলির বাধা

ইলিশ নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়ায়

ভোলা প্রতিনিধি : ফের ইলিশ সংকট দেখা দিয়েছে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। এতে চরম সংকটে পড়েছেন উপকূলের জেলেরা। সারাদিন জাল ফেলেও কাংখিত পরিমাণ ইলিশ না পেয়ে হতাশ তারা। যে কারণে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা।

আরও পড়ুন : ১৩ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি

মৎস্যবিভাগ বলছে, মোহনায় পলি জমে ইলিশের গতিপথ পরিবর্তন হওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে মৎস্য উৎপাদনে ভবিষ্যতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

উপকূলের বিভিন্ন মাছ ঘাট ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন সময়ে ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৮ অক্টোবর থেকে নদী ও সাগরে ইলিশ ধরা শুরু হয়। এরপরেই জেলেরা জাল নৌকা নিয়ে নেমে পড়েন নদী-সাগরে। এরপর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। কিন্তু সে ধারাবাহিকতা থাকে না বেশিদিন। এখন ভিন্ন চিত্র মেঘনা-তেঁতুলিয়ায়। গত ১০ দিন ধরে নদীতে দেখা নেই ইলিশের। সারাদিন জাল বেয়ে তেমন ইলিশ পাচ্ছেন না জেলেরা।

লালমোহনের গজারিয়া খালগোড়া ঘাটের জেলে আলী হোসেন ও বেলায়েত হোসেন বলেন, অবরোধের পর ভালো ইলিশ ধরা পড়তো, কিন্তু এখন অনেক কম। এতে আমাদের তেলের খরচও উঠছে না।

আরও পড়ুন : আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ৩

হোসেন মাঝি বলেন, সারাদিন তেল খরচ করে নদীতে জাল বেয়ে যাচ্ছি, কিন্তু যে মাছ পাওয়া যায় তা দিয়ে তেলের খরচও উঠছে না। এতে আমাদের অনেক লোকসান হচ্ছে।

আড়ৎদার মো.ফারুক বলেন, নদীতে মাছ না থাকায় আড়তগুলো ঝিমিয়ে পড়েছে। তেমন কেনাবেচা হচ্ছে না। জেলেরা আমাদের মাছ দিতে পারছে না, আমরাও বিক্রি করতে পারছি না।

বাক্তিল খাল এলাকার জেলে মফিজ ও মনিরসহ অন্যরা জানান, বিগত সময় অবরোধের পর জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পেত, এখন মাত্র ২/৩ দিন ইলিশ ধরা পড়লেও এখন আর সে চিত্র নেই। তেলের খরচ না ওঠায় অনেকেই অভিমানে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন : বিতর্ক-বর্জনে শেষ হলো ভোট গ্রহণ

হানিফ মাঝি বলেন, দুইদিন আগে নদীতে গিয়ে তিন হাজার টাকার তেল খরচ হয়েছে কিন্তু মাছ পেয়েছি মোটে ৭শ টাকার।

মৎস্যবিভাগ জানায়, নদীতে পলি জমে থাকায় ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। কোথাও আবার ডুবোচর জেগে উঠেছে, তাই সাগর থেকে নদীতে আসতে পারছে না ইলিশ। বাধা পেয়ে তারা দিক পরিবর্তন করছে, তাই উপকূলে নেই ইলিশ। যে কারণে জেলেদের জালে ধরা পড়ছে না। এতে হতাশ হয়ে পড়েছেন জেলেরা।

জেলেরা জানান, নদীতে ইলিশ শিকারে গিয়ে তেলের খরচও উঠছে না তাদের। ফলে অনেক জেলের চলছে দুর্দিন। পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

মৎস্যবিভাগের হিসাবে, নিষেধাজ্ঞার পর থেকে গত ১৫ দিন ইলিশ ধরা পড়েছে মাত্র ৭৫০ মেট্রিক টন। তবে শুরুর তিন দিনেই ছিল ২৬০ মেট্রিক টন। ইলিশের এমন আকাল দেখা দেওয়ায় চিন্তিত মৎস্য বিভাগও।

আরও পড়ুন : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

তারা বলছেন, মোহনায় পলি জমে ইলিশের গতিপথ পরিবর্তন হয়েছে। এমন বাস্তবতায় ড্রেজিং জরুরি বলে মন্তব্য তাদের।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, মোহনায় পলি জমি থাকায় ইলিশ উপকূলের দিকে আসতে পারছে না, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ইলিশের আরও সংকট দেখা দেবে। তাই নদী খনন জরুরি।

এমন বাস্তবতায় ইলিশের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চিয়তার পাশাপাশি ইলিশ উৎপাদনও হুমকির মুখে বলে মনে করছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা