ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় উঠলো ২২ কেজি কাতল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: পদ্মা-মেঘনা নদীর মোহনায় জেলের জালে ২২ কেজি ওজনের বড় কাতল মাছ ধরা পড়েছে।

আরও পড়ুন: টেকনাফে অপহৃতদের উদ্ধার, গ্রেফতার ২

শনিবার (২২জুলাই) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদী থেকে এ মাছটি ধরেন রাব্বানী খাঁ নামের এক জেলে।

বাংলা বাজারের মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন মাছটি ২৩ হাজার টাকায় জেলের কাছ থেকে কিনে নেন বড় কাতল মাছটি। পরে তিনি ৩০ হাজার টাকা দামে বিক্রি করার জন্য ডালায় সাজিয়ে রাখেন। এতে করে অনেক লোকজন দর-কষাকষি করছেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

জেলে রাব্বানী খাঁ বলেন, বাংলাবাজার লাগোয়া পদ্মা-মেঘনার নদীর মোহনায় সকাল থেকে জাল পেতে বসে ছিলেন তিনি। দুপুর ১২ টার দিকে বড় আকারের এ কাতলা এবং একটি সাড়ে ৭ কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরা পড়ে।

পরে স্থানীয় বাংলাবাজারে মাছটি আনা হলে নাসির উদ্দিন নামের মাছ ব্যবসায়ী কাতলা মাছের ওজন করেন। মাছটি ২২ কেজি হয়। তিনি ২৩ হাছার টাকায় আমার কাছ থেকে মাছটি কিনে নেন।

আরও পড়ুন: আরসার সামরিক কমান্ডার গ্রেফতার

বাংলাবাজারে পুরনো মাছ ব্যবসায়ী মো. আমিন উদ্দিন বলেন, প্রায় সময়ে বাজারে বড় আকারের মাছ পাওয়া যায়। কেউ যদি এমন বড় আকারের পদ্মা-নদীর রুই, কাতল, পাঙ্গাস মাছ কিনতে চায় তারা এ বাজারে এসে কিনতে পারেন।

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর থেকে নদীর টাটকা মাছ কিনতে আসে মুরাদ হোসেন বড় কাতলা মাছ দেখে সেখান থেকে মাছটি কেনার জন্য মাছ বিক্রেতার সাথে দরদাম করে থাকেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে চালে অস্থিরতার আভাস

তিনি বলেন, ১২০০ টাকা কেজি মাছের দাম চাচ্ছে। আমরা ৮০০ টাকা কেজি বলেছিলাম। যদি হতো তাহলে ২-৩ জনে মাছটি ভাগ করে নিয়ে যেতাম।

মাছ ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, আমি ২২ কেজি ওজনের কাতলা মাছটি ২৩ হাজার টাকা দিয়ে জেলের কাজ হতে কিনছি। মাছটি ২৫ হাজার টাকা পর্যন্ত দরদাম হচ্ছে। আমি ৩০ হাজার টাকা দাম চাচ্ছি। ২৭-২৮ হাজার টাকা হলে বিক্রি করে দেব। অন্যথায় কেটে বিক্রি করব।

তিনি আরও বলেন, এই ঘাটে প্রায় সময়ই বড় বড় রুই, কাতল, পাঙ্গাস মাছ উঠে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা