মনপুরায় অগ্নিকাণ্ড : ১৬ দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি
সারাদেশ
মনপুরায় অগ্নিকাণ্ড

১৬ দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১৬টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন : ত্রিমুখী সংঘর্ষে হতাহত ১২

সোমবার (১৪ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি ফার্মেসি, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি, দুটি কসমেটিকস, দুটি গোডাউন, একটি ক¤িপউটার ও একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে গেছে।

একটি চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

আরও পড়ুন : ইলিশ নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়ায়

সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল জানান, রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ব্যবসায়ীদের ১৬টি দোকান।

আরও পড়ুন : ১৩ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির পর সহায়তা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা