সারাদেশ

কুড়িগ্রামে ১৮৬টি মোবাইল ফোন উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামে বিভিন্ন থানায় গত দুই মাসে ১৮৬টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে প্রদান করেছে পুলিশ। এর আগে মোবাইল ফোন হারানো মালিকরা বিভিন্ন সময় পুলিশের নিকট হারানো ফোনের আইএমই নম্বরসহ অভিযোগ করে।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সেপ্টেম্বর মাসে কুড়িগ্রাম থানায় ৫৬ টি, রাজারহাট থানায় ১২ টি, ফুলবাড়ী থানায় ৪০ টি, নাগেশ্বরী থানায় ০৭ টি, ভুরুঙ্গামারী থানায় ৩টি, কচাকাটা থানায় ১টি, উলিপুর থানায় ৯টি ও রৌমারী থানায় ৬টি মোবাইল উদ্ধার করে মালিককে প্রদান করে।

অক্টোবর মাসে রাজারহাট থানায় ৩টি, ফুলবাড়ী থানায় ২১টি, নাগেশ্বরী থানায় ৩টি, উলিপুর থানায় ১৭টি ও রৌমারী থানায় ৮টি মোবাইল উদ্ধার করে মালিককে প্রদান করা হয়।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলি, নিহত ২

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই আন্তরিক সেবা অব্যাহত থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা