সারাদেশ

ভালুকায় ট্রাক চাপায় নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে সোহাগ মিয়া (২৪) নামে এক ইলেক্ট্রেশিয়ান নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরপিতলগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইলেক্ট্রেশিয়ান সোহাগ মিয়া মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-হ-৫৬-৯৪৭৯) চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহাগ মিয়া ইলেক্ট্রেশিয়ানের কাজ করতেন। ট্রাকের চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীর কোমরের নিচের অংশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা