সারাদেশ

বসতঘরে আগুনে পুড়ে সবকিছু শেষ

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরের রাজৈরের ইশিবপুরের সোনাপাড়ায় কৃষক তারক শেখ এর চারটি বসতঘর, আসবাবপত্র, ধান চাল,পাট, বই খাতা, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীর প্রবেশ পত্র, সার্টিফিকেট, মাদ্রাসা ছাত্রের কোরআন হাদিস, দলিলপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, জামা কাপড় পুড়ে ছাই হয়েগিয়েছে।

আরও পড়ুন : গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়

আগুনে ধংস হয় দেরশত মন পাট, ধান একশত মন, রবিশস্য পঞ্চাশ মন,শ্বর্ন চার ভরি, নগদ টাকা ষাইট হাজার।

ভুক্তভোগী পরিবারের দাবী সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় বিশ লাখ টাকা। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও, অনেকে বলছে বৈদ্যুতিক সর্টসার্টিকটে আগুন লাগতে পারে।

এছাড়া ভুক্তভোগী পরিবারের দাবী রাজৈর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি এলে হয়তোবা ক্ষতির পরিমাণ কিছু কম হতো।

ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে আনুমানিক দেরটার দিকে আগুনের সুত্রপাত হয়, মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে ঘরে ও আশেপাশের এলাকায়, পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে রাত সারে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্ত ততখনে ঘরে থাকা সবকিছু ছাই ও কয়লায় পরিনত হয়।

ভুক্তভোগী তারক শেখ বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়েছে, আমি এখন নিঃস। স্থানীয় শিক্ষক জাফর মাস্টার বলেন, রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এতো ক্ষতি হতো না, সরকার ও বৃত্তিবানদের সহায়তা কামনা করছি।

ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আমি একজন পরীক্ষার্থী আমার প্রবেশ পত্র পুড়ে গেছে, আমি এখন কিভাবে পরীক্ষা দেবো।

রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, আমাদের ফোন করে সংবাদ দিলে আমারা ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নাম্বার থেকে ফোন করে বলে আগুন নিভে গেছে, তখন আমরা ফিরে আসি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েছি, ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা দেবো আমরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা