বিপুল পরিমাণ অস্ত্রসহ তরুণ গ্রেফতার
সারাদেশ

বিপুল পরিমান অস্ত্রসহ তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ শীতলক্ষ্যায়

গ্রেফতারকৃত আক্ততার হোসেন (২২) উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : আদালতের নির্দেশ না মেনে জমি দখল, আহত ৫

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে বেগমগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল লক্ষীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয় দেশীয় তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভালুকায় অগ্নিকাণ্ডে ৫৩টি কক্ষ পুড়ে ছাই

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা