আদালতের নির্দেশ না মেনে জমি দখল, আহত ৫
সারাদেশ

আদালতের নির্দেশ না মেনে জমি দখল, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠে বিজ্ঞ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খতিয়ানভুক্ত জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় চালানো হয় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ভালুকায় অগ্নিকাণ্ডে ৫৩টি কক্ষ পুড়ে ছাই

সোমবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে, দীর্ঘদিন ধরে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি দখলের পায়তারা করছে আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে একটি ভূমিদস্যু সিন্ডিকেট। সিন্ডিকেটটি জমি দখলে একাধিকবার আনোয়ারা বেগমের পরিবারের উপর একাধিক বার হামলা চেষ্টা করেছে।

সর্বশেষ একটি প্রভাবশালী মহলের ইন্ধনে সোমবার আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে শুভ, শান্ত, সুজন ও ফরিদসহ আরও ২০/৩০ জন সন্ত্রাসী আনোয়ারা বেগমের পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ, দগ্ধ ৫

এসময় আনোয়ারা বেগমের পুত্র ওমর ফারুক, জামাল, সাইফুলসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

হামলাকারীরা আনোয়ারা বেগমের মালিকানাধীন জমির ঘেরাবেড়া ব্যাপক ভাংচুর চালিয়ে গুড়িয়ে দেয়। এতে তাদের বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকী দেওয়া হয়।

আহত আনোয়ারা বেগমের পুত্র ওমর ফারুক বলেন, আমরা উন্নয়ন বিরোধী নই। কিন্তু আমাদের কোন ক্ষতিপূরণ দেয়নি, উল্টো বেআইনিভাবে কোন ম্যাজিস্ট্রেট—প্রশাসন ছাড়া বিনা নোটিশে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী দিয়ে আমার দোকানপাট ভাংচুর করে লুট করে নিয়ে গেছে। পাশাপাশি পৌরসভা রাস্তার জমি নেওয়ার পরও আমার অবশিষ্ট জমিও গুরা মিয়া ও ফরিদের নেতৃত্বে জবর দখল করার পাঁয়তারা করছে।

আরও পড়ুন : বাবা-মাকে মারধর, মেয়েকে ধর্ষণের অভিযোগ

খতিয়ানভুক্ত জমিতে ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা নির্মাণ কোন আইনে আছে। আদালতে মামলা, ১৪৪ ধারা বলবৎ থাকার পরও দখলবাজ চক্র কিছু না মেনে ন্যাক্কারজনকভাবে জোরপূর্বক আমাদের জমি দখলে নিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আহমদ হোসেন গুরা মিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা