স্যার রুমে আছেন,আমরাই সব পারি
সারাদেশ

স্যার রুমে আছেন,আমরাই সব পারি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা ও ডাক্তারদের অবহেলায় চরম দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। দিনে কোনমতে চিকিৎসাসেবা দিলেও রাত ১২টা বাজলেই ঘুমিয়ে পড়েন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকগণ। তাদের পরিবর্তে চিকিৎসা দেন ইন্টার্ন চিকিৎসকেরা। এমন কি ব্যবস্থাপত্রও দেন তারা।

আরও পড়ুন : বিপুল পরিমান অস্ত্রসহ তরুণ গ্রেফতার

ম্যাটস পড়ুয়া শিক্ষার্থীরা কিভাবে সব রোগের ব্যবস্থাপত্র দেন তা নিয়েও উঠছে প্রশ্ন। সম্প্রতি রাত ১২টার সময় গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায় দায়িত্বরত চিকিৎক ডা. রাজীব হোসেন পাশের একটি রুমে ঘুমিয়ে আছেন। তার পরিবর্তে চিকিৎসা দিচ্ছিলেন দু’জন ইর্ন্টান।

নবজাতক থেকে সব বয়সী রোগিদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেন তারা। এ সময় সদর উপজেলার তুলসীঘাট থেকে চিকিৎসা নিতে আসা তানজিন নামে এক যুবক বলেন, আমার মায়ের প্রচন্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছি। জরুরি বিভাগে থেকে চিকিৎসা দেওয়ার পর তারা হাসপাতালে ভর্তি হতে বললেন। দায়িত্বরত চিকিৎসক কই? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, স্যার রুমে আছেন, আমরাই সব পারি।

শুধু তানজিন নয়, ওই দুই ছাত্রকে দুই নবজাতকসহ অন্তত ৫ জন রোগির চিকিৎসাসহ ব্যবস্থাপত্র দেয়। তখনও দায়িত্বরত ডা. রাজীব হোসেন পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টা ৪০ মিনিটে জরুরি বিভাগে আসেন তিনি। ৭ মিনিট একজন রোগির চিকিৎসা দিয়েই আবার ১২টা ৪৭ মিনিটে পাশের রেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন।

আরও পড়ুন : নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ শীতলক্ষ্যায়

জরুরি বিভাগে দায়িত্বরত ইর্ন্টান ছাত্র আমিনুল ইসলাম রংপুর সিটি ম্যাটসের ছাত্র। আরেকজনের নাম সিপন রায়। তিনি বগুড়া টিএমএসএস ম্যাটসের ছাত্র। সব বয়সের রোগিদের চিকিৎসার পাশাপাশি ব্যবস্থাপত্র আপনারা কেন দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা বলতে পারব না আমাদের স্যার জানেন।

স্যার কই জিজ্ঞেস করতেই বলেন রুমে আছেন। দায়িত্বরত ডা. রাজিব হোসেনে বলেন, দেখেন রাতে পুরো হাসপাতালের দায়িত্ব আমার উপর। এত কাজ তাই একটু রেস্ট নিচ্ছি। তাছাড়া ইর্ন্টানরা ভালো চিকিৎসা দিতে পারেন।

আরও পড়ুন : আদালতের নির্দেশ না মেনে জমি দখল, আহত ৫

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মাহাবুব হোসেন বলেন, জরুরি বিভাগে দায়িত্ব বাদ দিয়ে ডাক্তার ঘুমিয়ে থাকবে এটা কাম্য নয়। তবে রোগি না থাকলে তারা রেস্ট নিতে পারবে। এ রকম কোন ঘটনা ঘটলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়শন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. মঞ্জুরুল হাসান বলেন, কোন ডাক্তারের দায়িত্ব অবহেলা করে ঘুমিয়ে থাকা অবশ্যই উচিত না।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ, দগ্ধ ৫

তিনি আরও বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। আর ইর্ন্টান ছাত্ররা সব রোগের ব্যবস্থাপত্র দিতে পারবে না। তবে নির্দিষ্ট কিছু ঔষধ তারা লিখতে পারবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা