মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সারাদেশ

মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের টয়লেটে ভাঙা দরজায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে সংস্কার করার বিষয়টি খুব দুঃখজনক ক্যাপশন দিয়ে ফেসবুক আইডিতে পোস্ট করায় স্বেচ্ছাসেবী মশিউর রহমানকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কারাবন্দি করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঠাকুরগাঁও বাসী।

আরও পড়ুন: ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে হু হু করে বাড়ছে মৃত্যু

এ সময়ে শিক্ষার্থী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রিংকু রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের জেলা কমিটির উপদেষ্টা অ্যাড. আশিকুর রহমান রিজভী, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায়, নাগরিক ঐক্য কমিটির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মিলন, ভুক্তভোগী মশিউর রহমানের মা মোসাম্মৎ নাসরিন বেগম, ঠাকুরগাঁও উইক ব্লাড স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় রানাসহ অন্যান্যরা।

এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

আরও পড়ুন: বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

বক্তারা বলেন, মশিউর রহমান একজন স্বেচ্ছাসেবী। সে সাধারণ মানুষের উপকার করতেই হাসপাতালে গিয়েছিল। কিন্তু কেন কি কারনে তাকে এভাবে ফাঁসানো হলো। এর পেছনে কার হাত রয়েছে ।সে যেই ব্যক্তিই হোক না কেন তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হোক। একজন নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে বলেই আজ আমাদের মাঠে নামতে হয়েছে। অবিলম্বে মশিউরকে নি:শর্ত মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা