সারাদেশ

ভোক্তা অধিকারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়েছে।

আরও পড়ুন: পলাতক আসামিদের সাজা কার্যকর হবে

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহতিকরণ সভা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শীলু রায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আসিফ আল আজাদ।

আরও পড়ুন: বিমান এমডির কক্ষ থেকেই হয় প্রশ্নফাঁস

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহমুদা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লারের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন।

এতে আলোচনা করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ এবং দণ্ডবিধি, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন, সেবার মূল্য তালিকা সংরক্ষণ, ভেজাল পণ্য, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ওজনে কারচুপি, মিথ্যা বিজ্ঞাপন, নকল পণ্য ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন বক্তারা। সেই সাথে সাধারণ ভোক্তা ও সচেতন মহলের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

তাছাড়া শহরজুড়ে বিদেশি কসমেটিক্স ব্যবহার, সিমেন্ট কারখানার তৈরিকৃত সিমেন্টের গায়ে উৎপাদন ও মূল্য নির্ধারণ, জুডিসিয়াল ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প ক্রয়-বিক্রয়ে কোনো রশিদ না থাকাসহ অনেক বিষয়ে আলোচনা করে। এছাড়াও সরকারি, বেসরকারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা