সারাদেশ

২৭ শিশুকে পুরুস্কৃত করলো বরগুনা প্রেসক্লাব 

মোঃ সানাউল্লাহ, বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রেসক্লাব আয়োজিত শিশু আনন্দমেলা ২০২২ এর বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা পৌরসভার ভিআইপি মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, সংবাদ পাঠ, লোকসংগীত, হামদ নাত ও কুরআন তিলাওয়াতসহ নয়টি বিষয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় তিনজন করে সর্বমোট ২৭ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এছাড়া বিনামূল্যে শিশুদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং মহাকাশ বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে মহাকাশ ক্যাম্প আয়োজনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ও বরগুনা সায়েন্স সোসাইটিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনির জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।

অনুষ্ঠানের শেষদিকে তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আঃ মান্নান-এর মৃত্যুতে এবং জেলা হত্যাকাণ্ডে নিহত জাতীয় চার নেতার স্মরণে সংক্ষিপ্ত দোয়া-মোনাজাত করা হয়।

প্রসঙ্গত করোনা অতিক্রান্ত শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি বরগুনা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
গত ২৮ সেপ্টেম্বর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা