সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জিংক ধান উৎপাদনে কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি: আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও আয়োজনে জিংক ধান উৎপাদনে কৃষক, বীজ বিক্রেতা ও বাজারজাতকরণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) জেলা সদরের আরডিআরএস সভাকক্ষে হারভেস্টপ্লাসের সহায়তায় আরডিআরএস বাংলাদেশ তার বায়োফোর্টিফাইড ক্রপস (সিবিসি) প্রকল্প বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রংপুর অঞ্চলের ৪০ জন উৎপাদক, বীজ কোম্পানির মালিক, বীজ ডিলার, খুচরা বিক্রেতা, এনজিও প্রতিনিধি, বিএডিসি কর্মকর্তা এবং জিংক রাইস বাণিজ্যিক
উৎপাদনকারীরা অংশ নেন।

এছাড়াও হারভেস্টপ্লাস সিবিসি প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মোঃ আবু হানিফা ও হারভেস্টপ্লাস সিবিসি প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস। আরডিআরএস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম রংপুর অঞ্চলে বাস্তবায়িত সিবিসি কর্মসূচির লক্ষ্য বর্ণনা করে স্বাগত বক্তব্য দেন।

আলোচনার পর, অংশগ্রহণকারীরা এই অঞ্চলে বায়োফোর্টিফাইড জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণ, উৎপাদন ও বাণিজ্যিকীকরণের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হন।

তারা আশ্বস্ত করেন, ব্যাপকভাবে জিংক ধানের বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জিঙ্কের ঘাটতি পুরণে সাহায্য করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা