সারাদেশ

জাল দানপত্রে সম্পত্তি বিক্রির অভিযোগ ভিত্তিহীন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জাল দানপত্র দলিল তৈরি করে কোটি টাকার সম্পত্তি বিক্রি অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন শহরের ওয়াপদা এলাকার বাসিন্দা মুশতাক আহমেদ কায়সার।

আরও পড়ুন: বধূবেশে অপু বিশ্বাস!

রোববার (১৬ অক্টোবর) দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে মুশতাক আহমেদ কায়সার বলেন, মৃত্যুর পর আমার দাদা বসির উদ্দীনের রেখে যাওয়া সম্পত্তি তার ছেলে-মেয়েদের নামে খতিয়ানভুক্ত হয়। বসির উদ্দীনের দ্বিতীয় ছেলে আমার বাবা মোয়াজ্জেম হোসেন। পৈত্রিক সম্পতির অংশীদার হিসেবে আমি ১৮১৪/১৯ সাফকবলা দলিলমূলে মোট ২১ শতক সম্পত্তি একই এলাকার সিদ্দিকা ইসলাম কল্পনার কাছে বিক্রি করি। সাফকবলা দলিল রেজিস্ট্রি ও সরেজমিন বাস্তব যথাযথভাবে দখল দেওয়ার পর তা ক্রেতা সিদ্দিকা ইসলাম কল্পনার নামে নামজারি ও জমা খারিজ হয়। অথচ আমার চাচা ডা. আবুল হাসান বুলুর ছেলে নাইমুল হাসান গত সপ্তাহের বুধবার এক সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে জাল দলিল করে সম্পত্তি বিক্রির অভিযোগ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। উল্টো সিদ্দিকা ইসলাম কল্পনার কাছে আমার অংশের বিক্রি করা ওই জমি অবৈধবাবে দখল নিতে আমার চাচাতো ভাই নাইমুল হাসান ও তিনজন ভূমি দালাল জাহাঙ্গীর আলম, মশিউর এবং জুলকার নাইমসহ তাদের লাঠিয়াল বাহিনী হামলা চালায়।

আরও পড়ুন: কোনালের নতুন অধ্যায় শুরু!

তিনি আরও বলেন, ২০২১ সালের ১২ অক্টোবর নাইমুল হাসান ভূমি অফিসের কর্মকর্রতার যোগসাজশে দুর্নীতির মাধ্যমে তার অংশের অতিরিক্ত দুই দশমিক ছয় একর জমি অবৈধভাবে নামজারি করান। এছাড়া ১২৯ নং বাটোয়ারা মামলায় নাইমুল হাসান জেলা যুগ্ম জজ আদালতে বাংলাদেশে না আসার মুচলেকা দেন। আদালতে এমন মুচলেকা দেওয়ার পরও জমি দখলে মহড়া দিচ্ছেন নাইমুল হাসান। সংবাদ সম্মেলনে নাইমুল হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের প্রতি অনুরোধ জানান মুশতাক আহমেদ কায়সার।

এ ব্যাপারে কানাডা প্রবাসী নাইমুল হাসান বলেন, আমি অবৈধভাবে অতিরিক্ত কোনো জমি নামজারি করায়নি। বরং পৈত্রিক সূত্রে ১৪৯ শতক জমির মালিক হলেও কায়সার জাল দলিল করে ২৪৮ দশমিক পাঁচ শতক জমি বিক্রি করেছেন। আমার ও আমার ফুফুর দখলে থাকা জমি অবৈধভবে দখল করতে মুশতাক আহমেদ ও তার বাহিনী হামলা
চালিয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা