টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বাবলুর
সারাদেশ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বাবলুর

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও: ট্রলি ট্রাক্টরের শ্রমিকের কাজ করে মা, স্ত্রী, সন্তান ও বোনের ছেলেকে নিয়ে ভালই চলছিল বাবলুর সংসার। গত ছয় মাস থেকে হঠাৎ থমকে গেছে পরিবারটি। মাথায় ব্যাথার জন্য ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে বাবলু ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে। পরিবারে তিনি ছাড়া আর কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বিপাকে পড়েছে পরিবারটি। টাকার অভাবে ভাল চিকিৎসা করাতে পারছেন না তার।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

ব্রেন টিউমারে আক্রান্ত বাবলু আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে। ১১ বছর বয়সী একটি ছেলে, ৯ বছর বয়সী মেয়ে সহ ৬ সদস্যের সংসার তার।

পারিবারিকভাবে জানা যায়, দুই শতক জমির বসতভিটা ছাড়া বাবলু আলীর তেমন কিছুই নেই। এখন তাদের সংসার-ই চলে না চিকিৎসা তো দূরের কথা। এমনি নিদারুণ কষ্টে দিন কাটছে পরিবারটির।

আরও পড়ুন: বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

বাবলুর মা সুকরি বেগম বলেন, 'অনেক আগেই স্বামীকে হারিয়েছি। আমার ছেলের কিছু হলে আমারা নিঃস্ব হয়ে যাবো। রংপুরের ডাক্তার ঢাকায় গিয়ে অপারেশন করার কথা বলেছে। কিন্তু ঢাকায় যাওয়ার ভাড়ার টাকা পর্যন্ত নেই। পরীক্ষা নীরক্ষিা আর অপারেশন তো দূরের কথা। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাদের সাহায্য করে তাহলে আমার ছেলে সুস্থ্য হয়ে ফিরতে পারে।

বাবলুর স্ত্রী সামলা বেগম বলেন, আমাদের কোন জমিজমা নেই। দুই শতক জমিতে একটি বাড়ি করে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। স্বামী অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা ও সংসারের খরচ চালানোর মত আমাদের কিছুই নেই। কারো কাছে যে সহযোগীতা চাইব সে রকাম অবস্থাসম্পন্ন নিকটজন নেই। পরিবারে উপার্জনকারী একমাত্র ব্যক্তি আমার স্বামী। সরকারি ও বিত্তবানরা যদি সহযোগীতা করে তাহলে আমার স্বামীর চিকিৎসার করতে পারব।,

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

প্রতিবেশী বিপ্লব আলী বলেন, এই পরিবারটি বর্তমান অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে বাবলুর চিকিৎসা করাতে পারছেনা। তিন বেলা ঠিকমত খেতে পারেন না তারা। এলাকার মধ্যবিত্তরা ১০০-২০০ টাকা দিলে কোন রকম করে চলেছে পরিবারটি। বিত্তবান ব্যক্তিরা যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তাহলে পরিবারটিতে সু-দিন ফিরে আসবে।

ব্রেন টিউমারে আক্রান্ত বাবলু আলীকে সহযোগীতা করতে চাইলে তাঁর মায়ের নাম্বার ০১৭৯০৬৫৮১১৪ (বিকাশ ও নগদ)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা