ছবি: প্রতীকী
সারাদেশ

গরীবের জন্য কি দেশে আইন নেই?

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহে ভালুকায় এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তথাকথিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে।

আরও পড়ুন: ইরানে পাল্টা বিক্ষোভ মিছিল

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী আলেয়া খাতুন মোজাম্মেলের বাড়িতে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি স্থানীয় বাশার স্পিনিং মিলসে কর্মরত। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আলেয়া খাতুন আইডি কার্ডের ফটোকপি করার উদ্দেশ্যে বের হলে একই এলাকার আব্দুস সালামের ছেলে ছাত্রলীগের নামধারী নেতা ইমরান জোরপূর্বক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশেই একটা ঝোপঝাড়ের আড়ালে চলে যায়। নারী শ্রমিককে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে তার শ্লীলতাহানিসহ ধর্ষণ করার চেষ্টা করে লম্পট এই নেতা। টানা হেচড়ার এক পর্যায়ে আলেয়া অনেক কষ্টে দৌড়ে ওখান থেকে পালিয়ে বাড়িতে এসে ঘটনার বিষয়ে সবাইকে অবগত করে।

বিষয়টি জানার পরও স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন মহিলা শ্রমিক।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ১০

বিষয়টি নিয়ে জানতে চাইলে মামলার বাদী আলেয়া কান্নাজড়িত কণ্ঠে চরিত্রহীন ইমরানের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি এই অমানুষের পা পর্যন্ত ধরেছি। দস্তাদস্তীর এক পর্যায়ে আমি পালিয়ে এসেছি ঠিকই। কিন্তু আমার আর মাথা উঁচু করে বাঁচা হবে না। এই লম্পটকে সহযোগিতা করে অনেকেই তার উপর আপোষের জন্য চাপ প্রয়োগসহ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি আরো বলেন, আমার সাথে ঘটে যাওয়া অপরাধের সঠিক বিচার না হলে আমি সুইসাইড করব। গরীবের জন্য কি দেশে আইন নেই?

ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই করিম বলেন, মামলা রুজু করা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতার করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার জন্য চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা