সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, সংবাদ সংগ্রহে বাঁধা, মিথ্যা মামলার, জেল-জরিমানা এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মাঠপাড়ায় অবস্থিত জেলা অনলাইন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবি : নিহত বেড়ে ৩৯

জেলা অনলাইন প্রেসক্লাব ও জেলা রির্পোটার্স ইউনিটের আয়োজনে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন অংশগ্রহণ করে।

জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হিটু, জেলা রির্পোটার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সাইদুল ইসলাম, সালমান হাসান, মো.ফয়সাল, নাসিমা আক্তার রিতা, রুপা বেগম, মিনহাজুল ইসলাম, দ্য হেলমেট প্ল্যাটফর্মের সভাপতি রুনা আক্তার ছোঁয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

মানববন্ধনে বক্তরা বলেন,পেশাগত দায়িত্ব পালনের সময় বর্বরোচিত এবং ন্যক্কারজনক হামলার শিকার শিকারে তিব্র নিন্দা জানাই। এছাড়াও সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ রির্পোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন নিউজ সংগ্রহ কালে হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা