ভুয়া শিক্ষকদের নামের তালিকা প্রেরণের অভিযোগ
সারাদেশ

ভুয়া শিক্ষকদের নামের তালিকা প্রেরণের অভিযোগ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর: প্রকৃত শিক্ষকদের নাম বাদ দিয়ে ভুয়া শিক্ষকদের নাম এমপিওভুক্তির সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণের অভিযোগ ওঠেছে বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ জালিয়াতির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা চারআনী স্বতন্দ্র ইবতেদায়ী মাদ্রাসায় (কোড নং-৫২৮৬৮)।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক শিউলি আক্তারের লিখিত অভিযোগে জানা গেছে, মাদ্রাসার পূর্বের প্রধান শিক্ষক আবু তাহের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগদানের ঘটনায় ২০১৭ সনে বরখাস্ত হন। এরপর তিনি ম্যানেজিং কমিটি কর্তৃক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে এ মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন। বরখাস্ত হওয়ার পর আবু তাহের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে ২০২০ সনে নিজেকে প্রধান শিক্ষক দাবি করে ভুয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য কারিগরি ও শিক্ষা মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করেন। এ জালিয়াতির ঘটনার প্রতিকার চেয়ে তিনি লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার লিখিত অভিযোগ করেন। কিন্তু অজ্ঞাত কারনে অদ্যবধি পর্যন্ত তিনি জালিয়াতির ঘটনায় কোন প্রতিকার পাননি। প্রকৃত শিক্ষকদের নাম এমপিওভুক্তকরনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম (জমিদাতা ও প্রতিষ্ঠাতা ছেলে) জানান, দীর্ঘ বছর ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন তাঁরা। বর্তমানে অনাহারে-অর্ধাহারে ধার-দেনা করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তাঁরা।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ চাঁন মিয়া এ জালিয়াতির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে মন্তব্য জানতে ঘটনার সময় দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে কেউ রিসিভ করেনি। এছাড়া মাদ্রাসার বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবু তাহেরের মোবাইল নম্বরে কল করা হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে নিহত ৫

বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনাটি সংশ্লিষ্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করবেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষকদের নাম এমপিওভুক্তির তালিকায় স্বাক্ষর করেছেন তিনি। এক্ষেত্রে অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা