বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
সারাদেশ

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস (৩৫) উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের বাড়রে পবিত্র দাসের স্ত্রী। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে নিহত ৫

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বেলা পৌনে ১১ টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে একটি গরু সহ তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এমন ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা