সারাদেশ

কসলা’র উদ্যোগে শব্দ ও আলোকসজ্জা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক: পর্যটন নগরী কক্সবাজারে ‘শব্দ ও আলোকসজ্জা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) জারা কনভেশন হলে কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন (কসলা) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আরও ৩৮৯ হাসপাতালে ভর্তি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংএ খেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘যেকোন অনুষ্ঠানের সফলতার পেছনে শব্দ ও সাউন্ড শিল্পীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শুধু বাণিজ্যিক নয়, সকল শিল্পীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। সুসময় ও দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।’

কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাহেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দিপু, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দেশের জনপ্রিয় ‘চিরকুট’ ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ফায়েজ সাগর ও চ্যানেল নাইনের সাউন্ড ইঞ্জিনিয়ার রুবেল বড়ুয়া।

এ সময় কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, জাহেদসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে একই ভেন্যুতে কক্সবাজার সাউন্ড এণ্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন (কসলা) এর নবগঠিত কমিটির অভিষেক ও মিলনমেলায় কর্মশালায় অংগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা