সারাদেশ
শারদীয় দুর্গাপূজা

নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার লক্ষে জেলা পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সে ড্রিল সেটে মতবিনিময় সভা হয়।

শারদীয় দুর্গাপূজা আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।

পুলিশ সুপার, এ সময় জেলার ৭টি থানার বিভিন্ন মন্দিরের পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।

জানা যায়, জেলায় এ বছর জেলায় ৩৩৬ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ টি মন্ডপে দুর্গাপূজা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়।

এছাড়াও জেলার সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা