ছবি: প্রতীকী
সারাদেশ

বড়াইগ্রামে স্ত্রীকে জবাই করে হত্যা!

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার জেরে মেয়ের সামনেই স্ত্রী বিউটি খাতুনকে (৪৫) গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী আব্দুল বারেক সরকার (৪৮)।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নিজ ঘরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে জবাই করে পালিয়ে যায় ঘাতক স্বামী। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়ায় এই ঘটনা ঘটে। আব্দুল বারেক ওই গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। সে পেশায় একজন ভটভটি চালক।

নিহত বিউটি ওই এলাকারই আলতাফ হোসেনের মেয়ে। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ঘটনার রাতে ঘরে ১২ বছর বয়সী মেয়ে মাহি আক্তার উপস্থিত ছিলো এবং মেয়ের সামনেই এই নৃশংস হত্যাকান্ড ঘটে বলে জানা গেছে।

প্রতিবেশী ও থানা সুত্রে জানা যায়, বিউটি খাতুনের একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে ওয়ার্কশপ মিস্ত্রি পিন্টুর সাথে সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো আব্দুল বারেক।

আরও পড়ুন: ভালো আছেন রনি

এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতো। শনিবার রাতেও মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী আব্দুল বারেক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী বিউটির গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

এ সময় মেয়ে মাহি’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বিউটি বেগমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: ‘হাওয়া’ যাচ্ছে অস্কারে!

নিহতের মেয়ে মাহি খাতুন বলে, রাতে আমি বাবার সাথে চৌকিতে ও মা মেঝেতে শুইয়েছিল। রাত দুইটার দিকে গোঙড়ানোর শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, পাশে বাবা ধারালো হাসুয়া হাতে দাঁড়িয়ে আছেন। তখন আমি ভয়ে চিৎকার শুরু করায় প্রতিবেশীরা এলে বাবা পালিয়ে যান।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা