সারাদেশ

জেলা পরিষদ নির্বাচনে আ'লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির একক প্রার্থী থাকায় তিনিই বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কোন সদস্য প্রর্থীতা প্রত্যাহার না করায় জেলার রাজাপুর ও কাঁঠালিয়ায় উপজেলায় নির্বাচন হবে। জেলার ৪ উপজেলা নিয়ে গঠিত এই জেলা থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে, সদস্য পদে ১০জন এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকৃত সদস্য পদপ্রার্থীরা হলেন, মো. শামসুল ইকরাম পিরু, সোহরাব হোসেন, তরিকুল ইসলাম তারেক, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, খায়রুল আলম সরফরাজ, এস এম ফয়জুল আলম সিদ্দিকী (ফিরোজ), এম আমীর উল ইসলাম, সিদ্দিকী, মনিরুজ্জামান গোলদার এবং সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর শামীম।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা হলেন, হোসনে আরা মান্নান, জাহানারা হক,
নাসরিন সুলতানা মুন্নি, মোসাম্মৎ সোনিয়া এবং জ্যোৎস্না খানম ।

এতে আওয়ামীলীগপন্থী ব্যতিত অন্য কোনো দল বা ব্যক্তি পর্যায়ে কেউ মনোনয়ন ক্রয় ও জমা দেয়নি।চেয়ারম্যানন পদে একক প্রার্থী থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী খান সাইফুল্লাহ পনিরের কোনো প্রতিদ্বন্দ্বী রইলোনা।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল মোতাবেক প্রতীক বরাদ্দ শেষে আগামী ১৭ অক্টোবর ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় এ পদে ভোট গ্রহন হচ্ছেনা।

আরও পড়ুন: আরও ৪৪০ হাসপাতালে ভর্তি

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় শুধু সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা