সারাদেশ

সৈয়দপুরে ওপেন হাউজডে অনুষ্ঠিত

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রেলওয়ে মাঠে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, মহলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) আমিরুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক সাকির হোসেন, ব্যাবসায়ী সিদ্দিকুল আলম, রাজকুমার পোদ্দার প্রমূখ।

এ সময় জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। আর অন্যান্য বক্তারা বখাটে, মাদক, জুয়াসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান পুলিশের প্রতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা