সারাদেশ

টেকনাফে ১৩ স্বর্ণের বার উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : টেকনাফ উপজেলায় নাফ নদীর তীরে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে পাচারকারী। স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকা থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার মো. আশিক আহমেদ।তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে একটি ট্রলারে করে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বরইতলী প্যারাবন এলাকায় অবস্থান নেয়। ওই এলাকায় এক ব্যক্তিকে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে একটি বস্তা ফেলে প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা