সারাদেশ

গফরগাঁওয়ে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

আশরাফ আলী ফারুকী: ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হলো অনুর্ধ ১৭ বছর বয়সী কিশোরদের জন্য ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।

বুধবার বিকাল চারটায় উপজেলা সদরের গো-হাটা ফেডারেশন মাঠে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল। উপজেলার পৌরসভা সহ ১৫টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা এ খেলায় অংশগ্রহণ করছে।

উদ্বোধনী বক্তব্যে সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল ছাত্রলীগ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাতিহ্য সংস্কৃতি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নতুন দিনের শপথ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে গড়ে তুলতে আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা