ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট
সারাদেশ

ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস ধর্মঘট

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশাল সহ ৫ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। হামলায় বাস ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

বুধবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১১ টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পাকির্ং নিয়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালির বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঝালকাঠির বাস শ্রমিকদের দাবী, বরিশাল ও পটুয়াখালির বাস শ্রমিকরা মিলে ঝালকাঠির এক বাস ড্রাইভারকে প্রথমে মারধর করে। এর প্রতিবাদ করলে রুপাতলী বাস ষ্ট্যান্ডে ঝালকাঠির ৬ বাস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তারা। ড্রাইভারসহ আহত ঝালকাঠি ৭ শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝালকাঠি থেকে বরিশালসহ ৫ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রুটের অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন। এদিকে বাস চলাচলা বন্ধ হওয়ায়ার ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন। তাদের দ্বিগুন ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এতে অতিরিক্ত সময়ের সাথে সাথে যাত্রী হয়রানীর অভিযোগও পাওয়া গেছে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান, গাড়ি সড়াতে দেরী হওয়ায় বাস ড্রাইভারকে মারধর করে। এসময় রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি সমিতির সকল শ্রমিকদের খুজে খুজে ধাওয়া করে মারধর করে। আমাদের আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা ভয়ে বরিশাল যেতে চাচ্ছেনা। আমাদের যাত্রীদের নিরাপত্তসহ গাড়ি চালাতে চাই। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাব।

আরও পড়ুন: আমরা কাউকে কাউন্ট করি না

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বাস ধর্মঘট চলছে। শ্রমিক, মালিক ও প্রশাসনের সাথে আলোচনা করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা