সারাদেশ

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপির সংর্ঘষ, আহত অর্ধশতাধিক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পুলিশ-বিএনপির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী সংর্ঘষে শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

এ সময় উভয় পক্ষ ইটপাটকেল, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। ২০/২৫ জন পুলিশ, ৩ সাংবাদিক, বিএনপি নেতকার্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

বুধবার (২১সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর-বিএনপি শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। পুলিশ ওই স্থানে আগে থেকেই অবস্থান করছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় আসতে শুরু করে।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

এ সময় পুলিশ মিছিলে বাঁধা দিলে ক্ষুব্ধ হয়ে উঠে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে চারদিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। প্রান বাঁচাতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো.মিনহাজ উল ইসলাম, সদর থানার (ওসি) তারিকুজ্জামান, সদর থানার (ওসি অপারেশন) মুজাম্মেল হোসেন, সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহম্মেদ দীপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক মো. রুবেলসহ ৫০ জন আহত হয়েছে।

এর মধ্যে বিএনপির অজ্ঞাত এক কর্মীর আশঙ্কাজনক অবস্থায় দেখা গেছে। আহত পুলিশ সদস্যদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সদর থানা (ওসি অপারেশন) মুজাম্মেল হোসেনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কমিটির নাম প্রকাশে অনইচ্ছুক এক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচী পালন করতেছিলাম। বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে পুলিশ নেতা কর্মীদের কাছ হতে ব্যানার ছিনিয়ে নেয় এবং লাঠিচার্জ শুরু করে। এতে সংর্ঘষ বেঁধে যায়। আমাদের ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে।

সদর থানার (ওসি) তারিকুজ্জামান বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে আমাদের ২০/২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আমাদের অনেক গুলো সরকারি গাড়ি, মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: কুনিও হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

তিনি আরও বলেন, আমরা মিটিং মিছিল হলে, শান্তিপূর্নভাবে যাতে হয়। তার জন্য অবস্থান করি। কিন্তু বিএনপি নেতাকর্মীরা হঠাৎ করে পুলিশের উপর হামলা করে। তারা রাস্তার পাশের ইট পাটকেল নিয়ে ঢিল ছুঁড়তে শুরু করে। পুলিশ আতৎরক্ষার্থে পরে টিয়ারশেল গুলি ছোড়ে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা