বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সারাদেশ

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চন্দনা খাতুন (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের পার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চন্দনা খাতুন ওই গ্রামের সবুজ হোসেন দর্জির স্ত্রী ও বাগডোব গ্রামের চান্দু প্রামাণিকের মেয়ে। মেহেদী হাসান (৪) ও মিরাজ হোসেন (২) নামে তাদের দুটি শিশু সন্তান আছে।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, চন্দনা খাতুন স্বামীকে সহযোগিতা করার জন্য বাড়িতেই বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করতেন।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

মঙ্গলবার বিকেলেও তিনি সেলাই মেশিন চালু করতে যান। কিন্তু আগেই ত্রুটিপুর্ণ সংযোগ থেকে সেলাই মেশিনটি বিদ্যুতায়িত হয়েছিল। মেশিনটি ধরার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা