সৈয়দপুরে শিক্ষাপদকের জন্য ৬ জন নির্বাচিত
সারাদেশ

সৈয়দপুরে শিক্ষাপদকের জন্য ৬ জন নির্বাচিত

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নীলাফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক, সমাজকর্মী ও কর্মচারী নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচিতদের বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে সৈয়দপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রেখা রানী বিশ্বাস। তিনি বটতলী সরকারী প্রাথকমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঙ্গালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ সাজ্জাদ হোসেন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পদকের জন্য নির্বাচিত হয়েছেন রহমতউল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ শাহাজাদী বেগম।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

এছাড়া শ্বাসকান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ কাব শিক্ষক, বানিয়াপাড়া আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ও সাংবাদিক ওমর ফারুক শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী।

সমাজ কর্মী ও উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী মোছাঃ শাহানাজ পারভীন শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

আর তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়, রামকৃষ্ণ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ এসএমসি এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হিসেবে তুলসীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা