সারাদেশ
তিস্তা ব্যারেজ

সেচ প্রকল্পের সংস্কার কাজ এগিয়ে চলছে

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। এই প্রকল্পটি ৯০ দশকে নির্মিত হয়। খাদ্য-শষ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন ও জীব-বৈচিত্র রক্ষায় অগ্রণী ভুমিকা রাখছে প্রকল্পটি।

দীর্ঘ কয়েক বছর ধরে কেপিআই ভুক্ত সেচ প্রকল্পটি রোদ, বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় বরাদ্দের অভাবে অপারেশন ডেকের জলকপাটে মরিচা, লেকাল মুড, অটোমুড, ওয়ার রোপ ও বৈদ্যুতিক মটরের সিংহভাগ যন্ত্রাংশই ধারণ ক্ষমতা হারায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যান্ত্রিক বিভাগ ২০২১ সালে অপারেশন ডেকের যন্ত্রাংশ পূর্নস্থাপন ও সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে পানি সম্পদ মন্ত্রনালয় আবেদন করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উন্নয়ন রাজস্ব খাতের আওতায় তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রকল্পের আওতায় জরুরী ওয়ার্ক অডারের অনুমোদন পায় নীলফামারীর ডিমলা-ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগ। রঙ ও অপারেশন ডেকের যন্ত্রাংশ পূর্নস্থাপনের জন্য দরপত্র আহবান করা হয়। এ দরপত্রে কাজ পায় মেসার্স ইউনাইটেড ব্রাদাস লিমিটেড ও শাহ এন্ড এসোস্যুয়েট ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সেচ প্রকল্পের অপারেশন ডেকের জলকপাটের মরিচা ক্ষয়প্রতিরোধে রঙয়ের কাজ, লেকাল মুড, অটোমুড, ওয়ার রোপ ও বৈদ্যুতিক মটর পূর্নস্থাপন ও সংস্কারে কাজ প্রায় শেষের দিকে।

এ ব্যাপারে নীলফামারীর ডিমলা-ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রুবাইয়াত ইমতিয়াজ বলেন, প্রায় ৯০ভাগ কাজ শেষ হয়েছে। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের এ চ্যালেজিং কাজের গুগতমান ও সৌন্দর্যের ভারসাম্য রক্ষার স্বার্থে ব্যারেজের কনক্রিট স্থাপনা ও স্টীল রেলিংসহ কন্ট্রোল বিল্ডিং রঙ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা