ঈশ্বরগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
সারাদেশ

ঈশ্বরগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রী দু'জনকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন: করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ার চর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আঃ হান্নান (৪০) এর ৮ বছর বয়সী ছেলে ইয়াছিনের সাথে প্রতিবেশী জাকির হোসেন এর ১৪ বছর বয়সী কিশোর পলাশের সাথে বাড়ির পাশের দোকানের সামনে পানি পান নিয়ে ঝগড়া হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পলাশের মা রিনা বেগম তার অন্য ছেলে ইমন (২৪) এর কাছে তাকে মারধরের কথা বলে। মাকে মারার কথা শোনে ইমন ক্ষিপ্ত হয়ে তার বাবা জাকিরসহ অন্য ভাইদের নিয়ে দা ও লাঠিসোটা নিয়ে আঃ হান্নানের বাড়িতে হামলা করে। এ সময় ভয়ে আঃ হান্নানের স্ত্রী লিপি আক্তার ঘরের দরজা বন্ধ করে দিলে সেই দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী দু’জনকেই দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় পরিবারের অন্য লোকজন তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। আহতারা হলেন মনোয়ারা বেগম (৬৫), রিপন মিয়া (২৮)। এ অবস্থায় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

আহত আঃ হান্নানের মা মনোয়ারা বেগম বলেন, ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে জাকির, জাকিরের স্ত্রী ও তাদের ছেলেরা আমার ছেলের ঘরে দা, রড ও লাঠিসোটা নিয়ে হামলা করে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আমার ছেলে এবং ছেলে বউকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। এসময় আমি তাদের ফিরাতে গেলে আমাকেও তারা মারধর করে ।

প্রতিবেশী সরুজ মিয়া (৫৯) বলেন, আঃ হান্নানের চিৎকার শুনে গিয়ে দেখি হান্নান ও তার স্ত্রীকে দা ও ইট দিয়ে বেদড়ক মারধর করছে । ওই অবস্থায় আমি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করি।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এধরনের ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা