প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।

আহতরা হলেন, মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আ. মান্নানের ছেলে মো. আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।

নিহত সোহাগের চাচা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালা জড়িয়ে যায়। এরপর আর কিছুই মনে নেই।

আরও পড়ুন: ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বেঁধে দিতে পারেন

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন জানান, দুইজনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা