দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান
সারাদেশ
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান

কারাগারে থেকেও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে সাহস জাগিয়েছেন  

শফিক স্বপন, মাদারীপুর : কারাগারে থেকেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে দেশের জন্য মানুষকে ঝাঁপিয়ে পড়তে সাহস জাগিয়েছেন। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

আরও পড়ুন : পুতিনকে সতর্ক করলেন বাইডেন

শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় প্রতিষ্ঠিত ওয়াজেদা-কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হল রুমে বৃহত্তর ফরিদপুর চাকুরিজীবী কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাননীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এ কথা বলেন।

দুদক কমিশনার আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় ১২শ মাইল দূরে থেকেও সাড়ে সাত কোটি মানুষকে জাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেছেন। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন, কারাগার জীবন, রাজনৈতিক জীবন নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করতে হবে। তাহলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে ভালো জানতে পারবে। বঙ্গবন্ধুর চেতনা ও শ্রদ্ধাবোধ অর্জন করতে পারলে এক মুজিব থেকে লক্ষ মুজিব জন্ম হবে।

আরও পড়ুন : বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর চাকুরীজীবি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তুম আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, ডিপিডিসি-এর চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়া, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া, ড.মো. মোজাম্মেল হক খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হালিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াজেদা-কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বাতেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা