সাবেক সেনা সদস্যের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
সারাদেশ
নির্যাতন-হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাবেক সেনা সদস্যের বাড়িতে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক: বাড়িঘর ভাঙচুর, সন্ত্রাসী হামলা, নির্যাতন, থানায় মামলা না নেয়া ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন একটি ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ডামুড্যা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা

এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুর রব মিয়া অভিযোগ করে বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে আমার বয়স ৭৫ বছরের বেশি। ২০১২ সালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আমার ওপেন হার্ট সার্জারি হয় এবং তারপর থেকেই আমি অসুস্থ জীবন যাপন করছি। বর্তমানে আমি নানা শারীরিক জটিলতা ও চোখের রোগে আক্রান্ত।

তিনি জানান, তার বিরুদ্ধে স্থানীয় থানায় মারধোরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য প্রশ্ন রেখে বলেন, আমার মতো একজন বৃদ্ধ ও অসুস্থ মানুষের পক্ষে কি তাদের ওপর হামলা করা সম্ভব?

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

সংবাদ সম্মেলনে তার বড় ছেলে সাইফুল ইসলাম প্রিন্স বলেন, আমি কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামে আমার নিজের ক্রয়কৃত জায়গায় ঘর তুলতে গেলে প্রতিবেশী লাল মিয়া দর্জির ছেলে তুহিন ও তুহিনের চার বোন লিপি, মুন্নি, তিন্নি, লাকি ও তুহিনের স্ত্রী সোনিয়া একা অবস্থায় আমাকে হাতুড়ি, শাবল, বটি ও দা দিয়ে আঘাত করে। এ সময় তারা আমার মোবাইল ছিনতাই করে এবং আমার স্ত্রী খবর পেয়ে সেখানে গেলে তার গলার চেইন ছিনিয়ে নেয়। এতে আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। রাতে মামলা করতে গেয়ে পুলিশ আমাদের মামলা নেয়নি। উল্টো আমার বিরুদ্ধে এবং আমার স্ত্রী ও বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কাছে আবেদন করেন তিনি।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন মো. তায়ানের সঙ্গে কথা বলে জানা যায়, সাইফুল ইসলাম প্রিন্সের ঘরে তুহিন তার বোনেরা হাতুড়ি, শাবল ও লাঠিসোটা নিয়ে হামলা করেছে এবং তাকে মেরে রক্তাক্ত করেছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫ সিরীয় সেনা নিহত

তিনি বলেন, সাইফুল ইসলাম প্রিন্স ১০ লাখ টাকা দিয়ে জমি কেনার পর সেই জমিতে ঘর উত্তোলন করে। কিন্তু যার কাছ থেকে জমি কেনা হয়েছে, তার ছেলে মেয়েরা এখন সেই জমি অবৈধভাবে দখলে নেওয়ার জন্য জমির ওপর থাকা ঘর ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় সাইফুল ইসলাম প্রিন্স ঘটনাস্থলে ছিল না। পরে সে ঘটনাস্থলে এসে তাদের বাধা দিলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অবৈধভাবে জমি দখল করতে আসা লাল মিয়া দর্জির ছেলে তুহিন ও তুহিনের চার বোন লিপি, মুন্নি, তিন্ন, লাকি ও তুহিনের স্ত্রী সোনিয়া সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ সান নিউজের প্রতিনিধিকে বলেন, ওনাদের জায়গা-জমির ঝামেলার বিষয়ে শুনেছি। থানা মানুষের আশ্রয়ের স্থান। কেউ অভিযোগ নিয়ে আসলে অবশ্যই মামলা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা