ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত
সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত

কামরুল সিকদার, ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল আলীম ব্যাপারী।

জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান লিটু, উপ গন-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. তানভীর আখতার শিপার প্রমুখ।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ খায়রুল হাসান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, মো. শেখ সোহেল, বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিস প্রমুখ। সভায় স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদারকে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। বর্ধিত সভায় জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা