নিহত নাঈম খান ও শাকিল খানের মাঝখানে তাদের বন্ধু আহত রানা (ছবি: সংগৃহীত)
সারাদেশ

মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান ও শাকিল খান নামে দুই বন্ধু নিহত হ‌য়ে‌ছে। এ‌ ঘটনায় তা‌দের আ‌রেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হ‌য়ে‌ছে। তারা উপ‌জেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দি‌চ্ছিল।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাত, আটক ২

শ‌নিবার (১৭ সে‌প্টেম্বর) সকা‌লে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌ‌নে ৮টার দি‌কে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপ‌জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)।

আরও পড়ুন: পরকীয়া প্রেমের বলি গৃহবধূ

স্থানীয়রা জানায়, রাতে তিন বন্ধু মোটরসাইকেলযো‌গে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তা‌দের দ্রুতগতির মোটরসাইকেলটির আজাদিয়া দাখিল মাদরাসার সামনে একটি ব্যাটারিচালিত অ‌টোভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে তিনজন বন্ধু গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভ‌র্তি ক‌রে। ত‌বে সেখানে শাকিল ও নাঈমের শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার প‌থে রাত ১টার দি‌কে শাকিল মারা যায়। অপর বন্ধু নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প‌থে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার ব‌লেন, দুই ছাত্র নিহত হওয়ার খবর পে‌য়ে‌ছি। ত‌বে তা‌দের মর‌দেহ এখনো পায়‌নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা