সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাত, আটক ২

সান নিউজ ডেস্ক: নাটোরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা জাঙ্গাঙ্গীর আলম বাবুকে (৩৫) ছুরিকাঘাতের অভিযোগে একটি ধারালো ছুরিসহ যুবদল কর্মী শাওন দাস ও এবিএম রায়হানুল হক রাজুকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানার এসআই জামাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল সিংড়া পৌর শহরের চক গোপাল এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন শহরের বঙ্গজ্বল এলাকার স্বপন দাসের ছেলে শাওন দাস ও কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে রাজু।

এসআই জামাল উদ্দীন জানান, শুক্রবার রাতে বাবুর স্ত্রী রোজী খাতুন বাদী হয়ে শাওন, রাজু এবং রাজু ছেলে সময়কে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই পরই পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থেকে তাদের দুইজন আটক করা হয়।

আরও পড়ুন: কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

এর আগে আহত জাঙ্গাঙ্গীর আলম বাবু বলেন, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ে বঙ্গজ্বল এলাকার এনডিটিআই মসজিদ থেকে বের হলে শাওন আমার সাথে তর্ক শুরু করে। এক পর্যায়ে পিছন থেকে ছুরিকাঘাত করে।

অন্যদিকে, গ্রেফতারের ঘন্টা খানেক আগে অভিযুক্ত শাওন দাস মুঠোফোনে বেশ কয়েকন গণমাধ্যম কর্মীর কাছে অভিযোগ করেন, সুমন ও বাবুরা আমাকে এ পর্যন্ত ৮/১০ বার মেরেছ। পৌর নির্বাচনের আগে বিএনপি মেয়র প্রার্থী আমার বাসায় ভোট চাইতে এলে এরাই আমার বাসায় হামলা ও ভাংচুর করে। মাত্র ৬ দিন আগে সুমন এবং বাবু আমাকে বেধড়ক মারপিট করেছে। আমাকে বাঁচাতে আমার বৃদ্ধ মা এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা