মিঠু হত্যাকাণ্ডে ৯ জনের বিরুদ্ধে মামলা
সারাদেশ

মিঠু হত্যাকাণ্ডে ৯ জনের বিরুদ্ধে মামলা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে স্বর্ণের দর-দামকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৬) হত্যাকান্ডের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নিহত মিঠুর বাবা মোখলেছুর রহমান খান (৫৯) বাদী হয়ে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়েছে

এ মামলায় গৌরীপুর পৌরসভার বাড়ীওয়ালাপাড়া এলাকার এলবার্ট ডেভিট বাদলের ছেলে এলবার্ট ডেভিট রকি (২৫) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪০), কচিকাচা এলাকার আব্দুল হাফেজ খান নিলু মাস্টারের ছেলে পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হোসেন মামুন (৪৭)সহ অজ্ঞাত ৬ জনকে আসামী করা হয়েছে।

গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান, এ মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
প্রসঙ্গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৌরীপুর সরকারি কলেজের ছাত্র মিঠুর মৃত্যু হয়।

আরও পড়ুন: ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার বাড়িওয়ালা পাড়া এলাকার এলবার্ড বাদলের ছেলে ডেভিট সেন্টু টিপু সুলতান জুয়েলার্সের দোকানে পুরাতন স্বর্ণালংকার বিক্রি করতে যান। এসময় স্বর্ণের দরদাম নিয়ে জুয়েলার্সের দোকান মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে সে। সেন্টু তখন ঘটনাটি ফোন করে তার ছোট ভাই ডেভিট রকিকে জানায়। খবর পেয়ে রকি ঘটনাস্থলে এসে পুনরায় জুয়েলার্সের দোকান মালিকের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে দেয়। এসময় মিঠু এসে তর্কবিতর্ক থামানোর চেষ্টা করলে ডেভিট রকি তার সঙ্গেও বাককিতন্ডায় জড়ায়। বাকবিতন্ডার একপর্যায়ে মিঠুর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডেভিট রকি।

আরও পড়ুন: লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

এ মামলার ৩নং আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা একরামুল হোসেন খান মামুনের দাবি তিনি এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন। পূর্ব শত্রুতার জেরে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা