দেশে শেখ হাসিনার বিকল্প কেউই নাই
সারাদেশ

দেশে শেখ হাসিনার বিকল্প কেউই নাই

শফিক স্বপন, মাদারীপুর : শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কৃষি,মৎস ও প্রাণী সম্পদ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এসময় তিনি বলেন, যারা রাজনীতি নিয়ে কথা বলে তাদেরকে আমাদের জানা আছে। তাদের ক্ষমতাও আমরা দেখেছি। ৮৬'র নির্বাচন দেখেছি, ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনও আমরা দেখেছি। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউই নাই।

প্রাণী সম্পদের বিষয়ে চিফ হুইপ বলেন, আমরা দ্রুত ঢাকার সাথে বাজার তৈরি করবো। অল্প সময়ের মধ্যে আমরা মালামাল পরিবহন করতে পারবো। কৃষিতে শিবচরে ভালো উৎপাদন হয় পিয়াজ এবং পাট।

আরও পড়ুন : তুমব্রু সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে আহত ১

এ দুটোই দামী ফসল। কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রায় ৪ শ'র উপর দুগ্ধ খামার হয়ে গেছে। তাছাড়া ইলিশের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে।

এ সম্পদ রক্ষায় কঠোর ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এ বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময় আমরা পার করেছে। বিনামূল্যে ভ্যাকসিনের জন্য আমাদের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যুদ্ধ এখনো চলমান রয়েছে। ডলারের দাম বেড়ে যাচ্ছে। আগামী দিনে পৃথিবীতে কি হবে তা কেউ বলতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশেই জীবনযাত্রার অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই তুলনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভালো আছি।

আরও পড়ুন : লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ অন্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা