ছবি-সংগৃহীত
সারাদেশ

পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

জেলা প্রতিনিধি: চাঁদপুরে পৌনে চার কেজির সাতটি স্বর্ণের বারসহ ২ যুবকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর ওরফে সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।

চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানিয়েছেন, শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি করা হয়।

আরও পড়ুন: ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

এ সময় সিএনজির পেছনে বসা ২ যাত্রী মধ্যে বিকাশ ধর ওরফে সুমনের কোমরে কাপড়ের তৈরি বেল্টের ভেতরে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ৫ টি স্বর্ণের বার ও মনোরঞ্জন ভৌমিকের কাছে ২ টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি (পৌনে চার কেজি)।

যার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কোনো সঠিক, বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের সন্দেহ হচ্ছে তারা স্বর্ণের বারগুলো পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: রাণীশংকৈলে ৫শ একর বনভূমি বেদখল

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচএম আহসান উল্লাহ, চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা