সারাদেশ

রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে বলৎকার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে এক শিশুকে (৬) রাস্তা থেকে তুলে নিয়ে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম মো. তামিম (১৭) সে উপজেলার ১নং হরণী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ছিনিমিনি খেলতে দেব না

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে হরণী ইউনিয়নের ৬ বছর বয়সী শিশুকে জোরপূর্বক তুলে নেয় একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির তামিম নামে এক যুবক। পরবর্তীতে সে ভুক্তভোগীকে বাড়ির পাশে মাদ্রাসার একটি টয়লেটে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে অভিযুক্ত তামিমকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যানত দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৯)।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা