সারাদেশ

ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃত আবুল হায়াত ওরফে রনি (২৩) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রামের আবুল খায়ের পিয়নের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।

আরও পড়ুন: পরকীয়া প্রেমের বলি গৃহবধূ

এর আগে, গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাদলা গ্রাম থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসপি আরও জানান, বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের একই বাড়ির আব্দুর রহিমের সাথে জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ক্ষুব্ধ ছিলেন আসামি রনি। বিরোধের জেরে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান। একদিন আগে রনি কৌশলে রহিমের বসত ঘরে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ রেখে আসেন। পরে নিজেই জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেন। অভিযান চালানোর সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয় স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার সকালে অস্ত্র আইনে মামলা দিয়ে রনিকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা