ইউপি সদস্যের বাড়িতে বোমা হামলা
সারাদেশ

ইউপি সদস্যের বাড়িতে বোমা হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ইউপি সদস্যকে (মেম্বার) হত্যার উদ্দেশ্যে গভীর রাতে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপও বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

ভুক্তভোগী ইউপি সদস্যের নাম মিজানুর রহমান (৩৪)। তিনি উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)।

গতকাল শুক্রবার রাত ৩টা ১০মিনিটের দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মেহের আলী পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ১০মিনিটের দিকে ২ থেকে ৪ জনের একদল দুর্বৃত্ত মিজানুর রহমান মেম্বারের বসতঘর লক্ষ্য তিন-চারটি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে তারা পালিয়ে যায়। তখন ইউপি সদস্য তার ঘরেই অবস্থান করছিলেন।

হামলার বিষয়ে জানতে চাইলে ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান , এই হামলার জন্য এলাকার মাদকাসক্ত, চোরদের দায়ী করে তিনি বলেন, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় বিচার ব্যবস্থা নিজ হাতে পরিচালনা করছি। এ কারণে আমাকে হত্যার উদ্দেশ্যে একটি মাকদসেবী ও চিহিৃত অপরাধী চক্র আমার বসতঘরের ওপর বোমা হামলা করে। এতে একটি বোমা বিস্ফোরণ ঘটে। ওই সময় আমার বিল্ডিংয়ের একটি জানালার কাচ ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই সময় তিনি কোন হামলাকারীকে চিনতে পারেননি। তবে এ ঘটনায় তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আলামত উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা