বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়ন মহেশখালী
সারাদেশ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়ন মহেশখালী

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজারে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে পেকুয়ার কাছারি মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন: পুতিনকে সতর্ক করলেন বাইডেন

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামু উপজেলার মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৬-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহেশখালীর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা গোলদাতা হয় মহেশখালীর মাবুদ ও সেরা খেলোয়াড় হয় একই উপজেলার তারেক। এছাড়া বঙ্গমাতায় সেরা গোলদাতার মুকুট লুফে নেয় মহেশখালীর বৃষ্টি ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রামুর তাসরিয়া সুলতানা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

তিনি বলেন, কক্সবাজারের ৪ জন ছেলে ও ১ জন মেয়ে জাতীয় দলে খেলছেন। এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামে ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তৃণমূল থেকে ভাল মানের খেলোয়াড়। যারা কক্সবাজার তথা পুরো দেশের সুনাম বয়ে আনবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা