প্রতীকী ছবি
সারাদেশ

সাভারে রিকশাচালক খুন

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারের ঝাউচড়ে ছিনতাইকারীর হামলায় নাসির (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের ঝাউচড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিকশাচালক নাসির বাগেরহাট জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ভোরে ওই এলাকায় সড়কের পাশে নিহতের মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। ৯৯৯ থেকে মেসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসিরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তার পেটে, কাঁধে ও গলাসহ বেশ কয়েক স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, নাসির গতকাল (সোমবার) রিকশা নিয়ে বের হয়। তবে রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি, গ্যারেজে খোঁজ নিয়ে দেখেছি। রাতে গ্যারেজেও আসেনি সে। সকালে শুনি আমার স্বামীকে খুন করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারী। আমি এই হত্যার বিচার চাই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা