কলেজছাত্রী নিখোঁজ, পরিবার দিশেহারা
সারাদেশ

কলেজছাত্রী নিখোঁজ, পরিবার দিশেহারা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকার স্বপ্না রানী (১৮) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

পরিবারের সূত্রে জানা যায়, সদরের গড়েয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী স্বপ্না রানী প্রতিদিনের ন্যায় গত ২৪ আগস্ট সকালে কলেজ যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি।

আত্নীয়-স্বজন পাড়া-প্রতিবেশি ও তার সহপাঠীদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান না পেয়ে সদর থানায় একটি জিডি করেন তার পরিবার।

নিখোঁজ স্বপ্নার মা সাধিকা রানী জানান, আমি একজন প্রতিবন্ধী। ১৩ দিন ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা। সে জীবিত আছে নাকি মারা গেছে তার কিছুই জানি না।

আরও পড়ুন : দিল্লিতে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আত্নীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেছি। কিন্তু কেউ স্বপ্নার কথা বলতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ আমাকে মেয়ে আমার কাছে ফিরিয়ে দিন।

এ ব্যাপারে গড়েয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আনসারি মো: গোলাম শাহ প্রদীপ বলেন, কলেজ ছাত্রী স্বপ্নার নিখোঁজ বিষয়টি তার বাবা-মা আমাকে অবগত করেছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি।

আরও পড়ুন : কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনব না

এ বিষয় ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত )আতিকুর রহমান বলেন, স্বপ্না নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের তদন্তে আছে।মেয়েটি আসলে নিখোঁজ হয়েছে নাকি কারো সঙ্গে প্রেমের কারণে পালিয়ে গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা