সারাদেশ

মেয়াদ উত্তীর্ণ রং দিয়ে কেক: লাখ টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মৌচাক বেকারি’কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এস বিষয়ে সর্তক করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী বাজারের ‘মৌচাক বেকারি’তে মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার ব্যবহার করে জন্মদিনের কেক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা