সারাদেশ

ভালুকায় মাদক ব্যবসায়ী পুলিশ, গ্রেফতার ৫

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার সাথে জড়িত ও সহযোগীতার অভিযোগে এক এসআই, দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিতে ফিরেছে স্বস্তি, কমেছে লোডশেডিং

গ্রেফকারকৃতরা হলেন, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), স্থানীয় মো: আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন সেখ (২৬)। ওই ঘটনায় মডেল থানায় মামলা (নম্বর-৬) দায়ের করা হয়েছে। থানার এসআই ফজিকুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলাটি করেন।

থানা পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে মো: আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের সেখের ছেলে খোকন সেখ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১২০ কি.মি. গতিতে চলবে ট্রেন

এসময় আটককৃতরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। পরে আটককৃতদের শিকারোক্তিতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মডেল থানার কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডস্থ ভাড়ায় বাসায় তল্লাসি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা